তেলের দাম সেঞ্চুরি করায় অভিনবভাবে প্রতিবাদ তৃণমূলের
দি নিউজ লায়ন; তেলের দাম সেঞ্চুরি করায় অভিনবভাবে প্রতিবাদ জানাল তৃণমূল ছাত্র পরিষদ। কেক কেটে সেই কেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাখিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন তাঁরা। শনিবার সন্ধ্যায় চাঁচলের পাহাড়পুর পেট্রোল পাম্পে অভিনব প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের। শনিবার চাচোল শহরে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ১০০ টাকা ২৩ পয়সা । দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হতে থাকায় নাভিশ্বাস উঠেছে আম-আদমির।
লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব উদ্যোগে শামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদ। পেট্রোল পাম্পে বিক্ষোভ অবস্থানের মধ্যে দিয়ে নয় গান্ধীগিরির প্রতিবাদে শামিল হলেন তারা। কেক কেটে সেই কেক প্রধানমন্ত্রী প্রতিকৃতিতে মাখিয়ে প্রতিবাদে সোচ্চার হন তারা। এদিনের এই প্রতিবাদে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার সাধারণ সম্পাদক বাবু সরকার, চাচোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মুস্তাফা, ছাত্রনেতা সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Post a Comment